আমাদের সম্পর্কের জানুন
অপূর্ব ৩৬০ কি
অপূর্ব ৩৬০ হল বাংলার সবচেয়ে বিশ্বস্ত ও জনপ্রিয় ব্লগিং ওয়েবসাইট। আমরা এটাকে বলে থাকি ডিজিটাল বই যেখানে আমরা নির্ভুলভাবে বাংলা বিভিন্ন ধরনের তথ্য প্রদান করে থাকি। তাছাড়া আমরা আর্টিকেল রাইটিং এর জব ও দিয়ে থাকি।
অপূর্ব ৩৬০ এর প্রতিষ্ঠাতা অপূর্ব কুমার
আমি অপূর্ব কুমার একজন্য ব্লগার,ডিজিটাল মার্কেটার ও উদ্যোক্তা। আমি নাটোর জেলার সিংড়া উপজেলার হাতিন্দা ইউনিয়নে বসবাস করি। আমার জন্ম হয় মধ্যবিত্ত পরিবারের আমি পরিবারের বড় সন্তান এবং আমার আরো একটি ছোট ভাই আছে সেও বর্তমানে পড়াশুনা করছে ।
আমি নাটোর জেলার সিংড়া উপজেলায় ২৩ শে জুন ২০০২ সালে জন্মগ্রহণ করি। বর্তমানে এখন আমি নিজ গ্রামে থাকি এবং পড়াশোনা চালাচ্ছি। আমি ২০২৫ সালে ব্লগিং শুরু করেছি এবং স্বপ্ন দেখেছি সফল উদ্যোক্তা হয়ে লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
আমার সব থেকে বেশি ইচ্ছা ছিল একজন সৈনিক হওয়া এবং একজন সৈনিক হওয়ার জন্য আমি অনেক পরিশ্রম করেছিলাম কিন্তু আমরা সৈনিক হয়ে ওঠা হলো না বিভিন্ন কারণে।
অপূর্ব ৩৬০ এর ভবিষ্যৎ পরিকল্পনা
আসুন এখন আমরা অপূর্ব ৩৬০ ওয়েবসাইট এর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানি। আপনাদের আগেই বলেছি আমাদের অপূর্ব ৩৬০ ওয়েবসাইটটি বাংলার সবচেয়ে বিশ্বস্ত ব্লগ ওয়েবসাইট এবং কমিউনিটি। তাহলে আপনারা ইতিমধ্যেই হয়তো বুঝতে পেরেছেন যে অপূর্ব ৩৬০ ওয়েবসাইটটি ব্লগিং জগতের সকল কিছু নিয়ে কাজ করে থাকে।
অপূর্ব ৩৬০ শুধু ব্লগিং ওয়েবসাইট বা কমিউনিটি নয় বরং এখানে আর্টিকেল রাইটিং এর জন্য জব দেওয়া হয়ে থাকে আপনারা যারা পার্ট টাইম জব বা অনলাইনে ঘরে বসে জব করতে চান তাদের জন্য আমাদের এই অপূর্ব ৩৬০ ওয়েব সাইট আপনাদের যদি লেখালেখির উপর ভালো জ্ঞান থাকে তাহলে আমাদের কাছে জব করতে পারবেন।
আপনারা অবশ্যই জানেন যে বর্তমানে বাংলাদেশের চাকরির অবস্থা কেমন। তাই অপূর্ব ৩৬০ এর ভবিষ্যৎ পরিকল্পনা হলো সবার জন্য কর্মসংস্থান প্রতিষ্ঠিত করা যেখানে সবাই ডিজিটাল মার্কেটিং শিখতে পারবে এবং এখানে জব করতে পারবে। আশা করছি আপনারাও আমাদের সাথে থাকবেন এবং এই সমাজ থেকে বেকারত্ব দূর করার জন্য এগিয়ে আসবেন।
অপূর্ব ৩৬০ এ-র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url